NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

হংকংয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের মতবিনিময় সভা


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ১২:০৫ পিএম

>
হংকংয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের মতবিনিময় সভা

হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী এবং বিভিন্ন ডিগ্রিধারী তরুণ-তরুণীদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং।

রোববার (২৮ আগস্ট) ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় কনসাল জেনারেল ইসরাত আরা বাংলাদেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ সময় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তিনি শিক্ষার্থীদেরকে আহবান জানান।

সভায় বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠনের পাশাপাশি কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের বিশেষ দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ গ্রহণ করবে বলে জানায়। 

অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কনসাল জেনারেল সবাইকে ধন্যবাদ এবং শুভ কামনা জানান।