NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে ‘৯৩ আমেরিকা’র জমকালো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

নিউইয়র্কে ‘৯৩ আমেরিকা’র জমকালো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
আব্দুল হামিদ.নিউইয়র্ক: নিউইয়র্কে আনন্দঘন,-উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘৯৩ আমেরিকা’র বার্ষিক বনভোজন ২০২২।জর্জ আইল্যান্ড পার্কে মনোরম পরিবেশে গত ৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয় ‘৯৩ আমেরিকা’র মনোমুগ্ধকর এ পুনর্মিলনী। বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘৯৩ আমেরিকা’ নামের এ প্লাটফর্মে। এই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন। ‘৯৩ আমেরিকার দিনব্যাপি অনুষ্ঠিত কর্মসুচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা,র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন। সাংস্কৃতিক পর্বে ছিল প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব,রবিন খান,রোকসানা মির্জা,বাংলাদেশ আগত সংগীত শিল্পী মরিয়ম মারিয়ার জমকালো পরিবেশনা। আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে এদিন সকাল ৯টা থেকে ‘৯৩ আমেরিকা’ সদস্য এবং অতিথিরা উপস্থিত হতে থাকেন পিকনিক স্পটে। এসময় সকলকে এপিটাইজার পরিবেশন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দেশীয় আমেজে দিনব্যাপি বনভোজনে ছিল জনপ্রিয় খলিল বিরিয়ানীর মজাদার খাবার, বিভিন্ন খেলা-ধূলা,সাংস্কৃতিক পরিবেশনা ও আর্কষণীয় র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়। বার্ষিক বনভোজন সুন্দর ও সফল করার লক্ষ্যে যারা দিনরাত পরিশ্রম করেছেন তারা হলেন ৯৩ আমেরিকা’র শাহ জুয়েল,মাসুম,অলি,রবিন,খলিল, খায়রুল,পুতুল,তপন,রুয়ানা,মাহবুব,রিয়াদ,সুজন,জারারিয়া, আকবর,ইশরাত,সাহিল,সামাদ,ফরিদ,মিরানা,শাহদাৎ,শামীম,স্বপন,সোনিয়া,রাজিব,তাহুরা,লুনা,বকুল,মহসিন,নাজমুল,মুন,আশিক,তপন,সুজন প্রমুখ।