NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইহুদিদের ক্ষতি করতে চাইলে ব্রিটেন ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে : স্টারমার


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ইহুদিদের ক্ষতি করতে চাইলে ব্রিটেন ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে : স্টারমার

ইহুদিদের ক্ষতি করতে চাইলে ব্রিটেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ কারণে তিনি তার দেশের ছাত্রদের আজ ৭ অক্টোবর ইসরায়েলে হামলার দ্বিতীয় বার্ষিকীতে ফিলিস্তিনপন্থী প্রতিবাদে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

টাইমস পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে স্টারমার বলেছেন, আজ ৭ অক্টোবরের নির্মম ঘটনার বার্ষিকীতে ছাত্ররা আবারও প্রতিবাদ করার পরিকল্পনা করছে। এটি আমাদের দেশের চরিত্র নয়।

অন্যদের প্রতি এতটা অসম্মান দেখানো ব্রিটিশদের জন্য শোভা পায় না। আর সেটি যদি হয় আবার ইহুদিদের বিরুদ্ধে।

 

স্টারমার জোর দিয়ে বলেছেন, ব্রিটেন সব সময় ‘ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করতে চাইলে তাদের বিরুদ্ধে দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে। আমাদের ইহুদি সম্প্রদায়গুলো আমাদের দেশেই, আমাদের রাস্তাতেই ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ সহ্য করেছে।

এটি খুবই দুঃখজনক।

 

উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের হামলার দুই বছর পূর্ণ হলো। সেই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে বন্দি করা হয়। হামলার পরপরই ইসরায়েল গাজায় বিমান হামলাসহ সব ধরনের হামলা শুরু করে।

এই ঘটনার ২৪ মাস পরও গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 

 

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ গাজার ১৬০ জন নিহত হয়েছে। অধিকাংশ মানুষ পুনরায় বাস্তুচ্যুত হয়েছে এবং ৯০%-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে যুদ্ধে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র তৈরি করা কঠিন হয়েছে। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিদেশি মিডিয়াকে গাজার ভেতরে প্রবেশ করতে দেয়নি ইসরায়েল।