NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘বাপ-বেটা দুজনেই পাগল’, আরিয়ান খান প্রসঙ্গে করণ জোহর


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

‘বাপ-বেটা দুজনেই পাগল’, আরিয়ান খান প্রসঙ্গে করণ জোহর

চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে অভিনেতা শাহরুখ খানের বন্ধুত্ব বলিউডে বহুল চর্চিত। করণ প্রায়শই শাহরুখকে তাঁর 'ভাই' বলে সম্বোধন করেন। সম্প্রতি শাহরুখের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ছবি ‘ব্যাডাস অফ বলিউড’-এ করণ জোহর অভিনয় করেছেন। এই প্রসঙ্গে একটি ইউটিউব চ্যানেলে আরিয়ান এবং শাহরুখের ব্যক্তিগত গুণাগুণ নিয়ে মুখ খুললেন করণ।

 


 

‘ব্যাডস অব বলিউড’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে শাহরুখ-পুত্রকে নিয়ে একটি আবেগঘন নোট লিখেছেন করণ। সেই নোটে তিনি আরিয়ানকে সস্নেহে ‘আমার প্রথম সন্তান’ বলে উল্লেখ করেছেন, যা তাদের পারিবারিক নৈকট্য আরও স্পষ্ট করে তোলে। কমল নাহাটার ইউটিউব শোর র‍্যাপিড-ফায়ার রাউন্ডে করণ জোহর শাহরুখ খান ও আরিয়ান খানের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মুখ খুলেছেন। করণের দাবি, ‘তাদের দুজনেরই মাথা খারাপ, সমানভাবে পাগলাটে।

প্রতিটি দৃশ্যের প্রতিটি শট সম্পর্কে তাঁরা আবেগপ্রবণ। আরিয়ান যা চায় তা না পেলে পাগল হয়ে যায়।’

 


 

তবে আরিয়ানের ক্ষেত্রে দৃশ্য মনের মতো না হলে সে খুব দ্রুত ক্ষিপ্ত হয়ে ওঠে। আর এইখানেই করণ দেখিয়েছেন তাদের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য।

তার কথায়, ‘তবে যেটা ওকে শাহরুখের থেকে আলাদা করে, তা হলো— ওর মঞ্চটা ক্যামেরার সামনে নয়, পিছনে।’

 

শাহরুখ খানের পেশাদারিত্ব নিয়ে বলতে গিয়ে করণ জোহর জানান এক চমকপ্রদ তথ্য। তিনি বলেন, ‘শাহরুখ খান কখনও কোনো সিনেমা সাইন করার আগে পারিশ্রমিক নিয়ে কথা বলেন না। ও বলে, তুমি যেটা চাও কাগজ পাঠাও, আমি সই করে দেব। আজ পর্যন্ত ও কোনও সিনেমার জন্য টাকা বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেনি।

 


 

শাহরুখ খান ও করণ জোহরের সম্পর্কের শুরুটা হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা থেকে, যেখানে করণ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে করণের পরিচালনায় অভিষেক হয়, আর মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ। এই জুটির হাত ধরেই বলিউড পেয়েছে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা।