NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আংটিবদল করলেন রাশমিকা-বিজয়


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

আংটিবদল করলেন রাশমিকা-বিজয়

দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রাশমিকা মন্দানার আংটিবদল হয়ে গেল। বাগদানের মধ্যদিয়ে তাদের প্রেমের গুঞ্জনটি সত্য বলে প্রতিষ্ঠিত হলো। সম্প্রতি ঘরোয়া আয়োজনে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে।

যদিও বাগদান কিংবা বিয়ের দিন তারিখের কথা আনুষ্ঠানিকভাবে এখনো জানাননি রাশমিকা ও বিজয়। তাদের ঘনিষ্ঠসূত্র বাগদানের বিষয়টি নিশ্চিত করেছে। ব্যক্তিগত জীবন নিয়ে দুজনই লুকোছাপা করে আসছেন সম্পর্কের শুরু থেকেই।

 

সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন। রাশমিকা শেয়ার করেছেন শাড়ি পরা ছবি। ছবিগুলো দেখেই তাদের অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশমীর শুভেচ্ছা জানান রাশমিকা। ওই পোস্টে তাকে চিরাচরিত ভারতীয় পোশাকে দেখা যায়। এ সময় তার কপালে তিলকও দেখা যায়।

রাশমিকার মুক্তি প্রতীক্ষিত ছবি 'থামা' নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই ছবির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। সেসবের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, শিগগিরই 'থামা'র প্রচার শুরু করবেন তারা।

 

 

 

দক্ষিণ ভারতে ক্যারিয়ার শুরু করলেও রাশমিকা এখন সর্বভারতীয়। অনলাইনে ভারতের ন্যাশনাল ক্র্যাশ খেতাব পাওয়া এ অভিনেত্রী 'এক্সপ্রেশন ক্যুইন' নামেও পরিচিতি পেয়েছেন। দক্ষিণের 'ডিয়ার কমরেড', 'পুষ্পা', 'পুষ্পা টু'-এর মতো ছবিতে দেখা গেছে তাকে। বলিউডের 'অ্যানিম্যাল' ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শকের। 'ডিয়ার কমরেড' ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেন রাশমিকা। সেখান থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে মনে করছেন অনেকে।