NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ফিনিক্সের নতুন ডায়েরি আনছে অর্থহীন


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ফিনিক্সের নতুন ডায়েরি আনছে অর্থহীন

দীর্ঘ বিরতির পর ‘ফিনিক্সের ডায়েরি-১’ নিয়ে এসেছিল জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। দুবছর পর আসছে ফিনিক্সের নতুন ডায়েরি। এ উপলক্ষে ভক্তদের জন্য আয়োজন করা হচ্ছে সিক্রেট লিসেনিং পার্টি।

অর্থহীন ব্যান্ডের মুখপাত্র জানান যুগান্তকারী অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-১’-এ পরিচিত ফিনিক্স চরিত্রটির জন্য এক নাটকীয় নতুন অধ্যায় নিয়ে আসছে ‘ফিনিক্সের ডায়েরি-২’-এ। যেখানে প্রথম অ্যালবামটি ছিল সহনশীলতা ও পুনর্জন্মের গল্প, সেখানে সিক্যুয়েলে রয়েছে আরও অন্ধকার, প্রতিশোধপরায়ণ মোড়।

 

২০২২ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া ‘ফিনিক্সের ডায়েরি ১’ বাংলা ন্যু রক ঘরানার প্রবর্তন করেছিল, যা স্পটিফাই প্ল্যাটফর্মে একটি বৈশ্বিক ঘরানা হিসেবে স্বীকৃত। এরই ধারাবাহিকতায় ‘ফিনিক্সের ডায়েরি ২’ সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এই অ্যালবামে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্র্যামি মনোনয়ন পাওয়া গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি, বেইজ প্লেয়ার বাবি লুইস এবং বেইজবাবা সুমনের ছেলে আহনাফ।

আগামী ১৭ অক্টোবর বাজারে আসছে ‘ফিনিক্সের ডায়েরি ২’। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছে অর্থহীন। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশটির নিউইয়র্ক, পেনসিলভানিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়ায় কনসার্টে অংশ নেবে দলটি।

 

 

 

ক্যানসার ও স্পাইনাল কর্ডের চিকিৎসার কারণে মঞ্চে অনিয়মিত হয়ে পড়েন অর্থহীন দলের প্রধান সাইদুস সালেহীন সুমন। আরও কিছু শারীরিক সমস্যায় গত কয়েক বছরে তাকে বেশ কয়েকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। এসব কারণে কনসার্টে অনিয়মিত হয়ে পড়ে অর্থহীন। ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত সুমনের ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন ড্রামসে মার্ক ডন ও গিটারে এহতেশাম আলী।