NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে শেভরনের তেল রিফাইনারিতে আগুন


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

যুক্তরাষ্ট্রে শেভরনের তেল রিফাইনারিতে আগুন

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্যতম বৃহৎ রিফাইনারি শেভরনের এল সেগুন্ডো প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের প্রেস অফিস জানিয়েছে। 

লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

 

নিউসামের প্রেস অফিস এক বিবৃতিতে জানায়, আমাদের অফিস স্থানীয় ও অঙ্গরাজ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে, যাতে জননিরাপত্তা নিশ্চিত করা যায়।

সিবিএস জানিয়েছে, পুলিশ কোনো তাৎক্ষণিক হতাহতের খবর পায়নি এবং কাউকে সরিয়ে নেওয়ারও প্রয়োজন পড়েনি। লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজর হোলি মিচেল বলেন, ‘আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে।’ 

শেভরনের ওয়েবসাইট অনুসারে, এল সেগুন্ডো রিফাইনারিটির দৈনিক প্রক্রিয়াকরণ ক্ষমতা ২ লাখ ৯০ হাজার ব্যারেল এবং এখানে মূলত গ্যাসোলিন, জেট ফুয়েল ও ডিজেল উৎপাদিত হয়।

রিফাইনারির মোট সংরক্ষণ ক্ষমতা প্রায় ১ কোটি ২৫ লাখ ব্যারেল, যা ১৫০টিরও বেশি বড় ট্যাঙ্কে রাখা হয়।

 

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বলেন, ‘শহরের অগ্নিনির্বাপক বিভাগ যেকোনো প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। তবে আগুনের কারণে এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর কোনো প্রভাব পড়েনি।’