NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন

মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন। অর্থায়ন সংকটে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার কার্যত বন্ধ হয়ে গেছে (শাটডাউন)। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় এমন পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। মূল বিরোধ রয়েছে ওবামা কেয়ার ভর্তুকি নিয়ে।

হোয়াইট হাউজ জানিয়েছে, হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দ্রুতই আসতে পারে। তবে ‘অপরিহার্য’ হিসেবে ধরা কিছু সংস্থা ও কার্যক্রম চালু রয়েছে।

 

সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ডব্লিউআইসি কর্মসূচি নিয়ে—যা নিম্ন আয়ের নারী, শিশু ও নবজাতকদের জন্য খাদ্য সহায়তা দেয়। এ কর্মসূচি প্রায় ৭০ লাখ মানুষকে সেবা দেয়। অর্থ বরাদ্দ না হলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এর অর্থ ফুরিয়ে যেতে পারে।

মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত ১৫০ মিলিয়ন ডলার জরুরি তহবিল রাজ্যগুলোকে দেওয়া হতে পারে। পাশাপাশি শিশুখাদ্য প্রস্তুতকারক কোম্পানির রিবেট ও রাজ্যের নিজস্ব অর্থ ব্যবহার করা যাবে।

 

২০২৫ অর্থবছরে (যা ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে) ডব্লিউআইসি পেয়েছিল ৭.৬ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরে সেনেট প্রস্তাব করছে ৮.২ বিলিয়ন ডলার।

এদিকে শরৎকালীন ব্যস্ত ভ্রমণ মৌসুমে যুক্তরাষ্ট্রের বহু বিখ্যাত জাতীয় উদ্যান সরকারি অচলাবস্থার কারণে বন্ধ হয়ে গেছে।

অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, উদ্যানের সড়ক, ট্রেইল ও মুক্ত আকাশের স্মৃতিস্তম্ভগুলো খোলা থাকবে, তবে যেখানে সংবেদনশীল প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ঘাটতির কারণে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

 

ন্যাশনাল পার্কস কনজারভেশন অ্যাসোসিয়েশন (এসপিসিএ) সতর্ক করেছে, প্রতিদিনের অচলাবস্থায় উদ্যানগুলোতে ফি বাবদ প্রায় ১০ লাখ ডলার ক্ষতি হতে পারে। আর আশপাশের কমিউনিটিগুলোতে ক্ষতি দাঁড়াতে পারে দৈনিক ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত।