NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এমবাপের হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিশাল জয়


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

এমবাপের হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিশাল জয়

কিলিয়ান এমবাপে করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতির মাঠে দাপট দেখালো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে স্প্যানিশ জায়ান্টরা জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

লস ব্লাঙ্কোসদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপে হ্যাটট্রিক উপহার দেন। ২৫ মিনিটে পেনাল্টি এবং ৫৪ ও ৭৪ মিনিটে আরও দুটি গোল করেন ফরাসি তারকা। এর মধ্যে একটি গোলের অ্যাসিস্ট ছিল গোলরক্ষক কোর্তোয়ার।

 

ম্যাচের শেষ দিকে আরও দুটি গোল আসে। কামাভিঙ্গা ৮৩ মিনিটে এবং দিয়াজ যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) স্কোরশিটে নাম তোলেন।

এই জয়ে রিয়াল মাদ্রিদ দ্রুতই ঘুরে দাঁড়ালো গত শনিবারের মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে ৫-২ গোলের হতাশাজনক হারের পর।