NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

মাদক চোরাচালান চক্রের হাতে তিন নারীর হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আর্জেন্টিনায়। পার্টিতে যাওয়ার কথা বলে ওই তিন নারীকে একটি ভ্যানে তোলা হয় এবং এরপর তাদের হত্যার পুরো ঘটনা ইন্সটাগ্রামে সরাসরি সম্প্রচার করা হয়।

নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেছে।

 

হত্যার শিকার তিন নারীর মধ্যে একজন লারা গুতিয়ারেজ যার বয়স মাত্র ১৫ বছর । অন্য দুইজন হলেন মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিল্লো।

পুলিশের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর একটি পার্টিতে যাওয়ার কথা বলে তাদেরকে ওই ভ্যানের মধ্যে আনা হয়েছিল। এরপর তাদের ওপর অত্যাচার শুরু হয় এবং মাদক চুরির দায়ে হত্যাকাণ্ড ঘটানো হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর তাদের মরদেহ শহরে উপকূলবর্তী একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

 

এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুই নারী। গ্রেফতাদের একজনের নিকট থেকে পাওয়া ভিডিওতে বলতে শোনা যায়, আমার মাদক চুরি করলে তার এমন পরিনতি ভোগ করতে হবে।

দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সংযোগ রয়েছে।

ফরাসি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, আর্জেন্টিনায় প্রতি ৩৬ ঘণ্টায় একজন পুরুষের হাতে একজন নারী হত্যার শিকার হন।