NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মিশিগানে গির্জায় ভয়াবহ হামলা-অগ্নিসংযোগ, নিহত ৪


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

মিশিগানে গির্জায় ভয়াবহ হামলা-অগ্নিসংযোগ, নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

মিশিগানের শহরতলি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের ল্যাটার-ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।  

 

গির্জার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থনা চলাকালীন গির্জার সামনের দিকে একটি গাড়ি চালিয়ে দেন একজন বন্দুকধারী। এসময় ওই ব্যক্তি গুলি চালান ও ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগা ভবনে আরও হতাহত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক মিশিগানের একটি শহরতলি।

 

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর সঙ্গে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের গুলি বিনিময় হয়। গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে থমাস জ্যাকব সানফোর্ড নামে শনাক্ত করেছেন তদন্তকারীরা। ৪০ বছর বয়সী ওই বন্দুকধারী পার্শ্ববর্তী বার্টন শহরের বাসিন্দা।

এ হামলার ঘটনা তদন্তের নেতৃত্ব দিচ্ছে এফবিআই। এ নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সংস্থাটির কর্মকর্তারা।