NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বলিউডের আধুনিক প্রেমকাহিনির নায়ক তিনি, ভার্সেটাইল অভিনেতাও


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

বলিউডের আধুনিক প্রেমকাহিনির নায়ক তিনি, ভার্সেটাইল অভিনেতাও

বলিউডের জনপ্রিয় ও বহুল আলোচিত অভিনেতা রণবীর কাপুর। এ সুপারস্টারের আজ (২৮ সেপ্টেম্বর) জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম নেওয়া রণবীর আজ শুধু কাপুর পরিবারেই নয়, পুরো ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই শক্তিশালী এক নাম।

সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের আধুনিক প্রেমকাহিনির এ নায়ক। সেইসঙ্গে তার প্রজন্মের সবচেয়ে ভার্সেটাইল অভিনেতা হিসেবে তাকেই ভাবা হয়। রকস্টার, বরফি!, সাঞ্জু ছবিগুলো তার সু-অভিনয়ের প্রমাণ বহন করছে।

 

রণবীরের রক্তেই যেন সিনেমা মিশে আছে। তার দাদা রাজ কাপুর, বাবা ঋষি কাপুর এবং মা নীতু সিং সবাই ছিলেন বলিউডের উজ্জ্বল নক্ষত্র। সেই উত্তরাধিকার বহন করেই ২০০৭ সালে সঞ্জয় লীলা বনসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। সিনেমা বাণিজ্যিক সাফল্য না পেলেও দর্শক-সমালোচকের চোখে পড়ে যান রণবীর।

বলিউডের আধুনিক প্রেমকাহিনির নায়ক তিনি, ভার্সেটাইল অভিনেতাও

 

পরবর্তীতে ‘ওয়েক আপ সিড’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রকস্টার’, ‘বরফি!’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’, ‘সাঞ্জু’সহ বেশকিছু সিনেমাতেই নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন তিনি। বিশেষ করে ‘বরফি!’ সিনেমায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী চরিত্রে তার অভিনয় আজও বলিউডের অন্যতম শ্রেষ্ঠ পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়।

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবনেও আলোচনায় থেকেছেন রণবীর কাপুর। প্রেম, সম্পর্ক ও ভাঙনের গল্পে তার নাম সবসময়ই ছিল শিরোনামে। অবশেষে ২০২২ সালে দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ও প্রেমিকা আলিয়া ভাটকে বিয়ে করেন তিনি। গত বছর জন্ম নেয় তাদের কন্যা রাহা, যে এখন কাপুর-ভাট পরিবারের প্রাণকেন্দ্র।

সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীরের অভিনয় নতুন মাত্রা যোগ করেছে ক্যারিয়ারে। তার নতুন কাজগুলোর মধ্যে রয়েছে নির্মাতা এস.এস. রাজামৌলীর সঙ্গে একটি বড় বাজেটের অ্যাকশন সিনেমা, যা ঘিরে ভক্তদের প্রত্যাশা তৈরি করেছে। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির একটি সিনেমাতেও কাজ করছেন তিনি। সেখানে তার সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট, ভিকি কৌশল।

 

বলিউডের আধুনিক প্রেমকাহিনির নায়ক তিনি, ভার্সেটাইল অভিনেতাও

৪৩ বছরে পা রাখতে চলা এই অভিনেতা এরই মধ্যেই প্রমাণ করেছেন যে তিনি শুধু ‘স্টারকিড’ নন, বরং নিজস্ব দক্ষতায় বলিউডের শীর্ষ সারির অভিনেতা। তার অভিনয়ে যেমন রয়েছে কাপুর পরিবারের ঐতিহ্যের ছাপ, তেমনি আছে আধুনিক বলিউড নায়কের স্বকীয়তা।

 

 

 

রণবীর কাপুরের জন্মদিন উপলক্ষে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসাচ্ছেন। আগামী দিনগুলোতেও তার অভিনয় ভক্তদের হৃদয়ে নতুন নতুন রঙ যোগ করবে—এমনটাই প্রত্যাশা সিনেমাপ্রেমীদের।