NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাংলাদেশে ঠেলে দেওয়া ৬ ভারতীয়কে ফেরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ এএম

বাংলাদেশে ঠেলে দেওয়া ৬ ভারতীয়কে ফেরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলাদেশি নাগরিক সন্দেহে পুশ ব্যাক করা ছয় ভারতীয় নাগরিককে অবিলম্বে দেশে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ গতকাল শুক্রবার এই নির্দেশ দিয়েছেন। খবর জি নিউজের।

আদালত জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে বীরভূম জেলার দুই পরিবারের মোট ছয় সদস্যকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে।

তাদের মধ্যে সোনালী বিবি নামের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন।

 

সোনালী ও তার পরিবার দিল্লির রোহিণীতে প্রায় দুই দশক ধরে কাগজ কুড়ানো ও গৃহপরিচারিকার কাজ করতেন। পরিবারের অভিযোগ, জুন মাসে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ঘর থেকে তাঁদের তুলে নিয়ে যায় এবং পরে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, সোনালীর পুশ ব্যাক নিয়ে করা হেবিয়াস কর্পাস মামলা শুনবেন কলকাতা হাইকোর্ট।

সেই মামলাতেই গতকাল ছয় ভুক্তভোগীকে আগামী চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

 

গতকাল কলকাতা হাইকোর্টের এই নির্দেশ আপাতত মুলতবি রাখার আবেদন জানায় কেন্দ্র। ওই আবেদন নাকচ করে দেয় আদালত।