NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

৮ম সপ্তাহে এসেও ব্ল্যাকে বিক্রি হচ্ছে ‘পরাণ’ টিকিট


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
৮ম সপ্তাহে এসেও ব্ল্যাকে বিক্রি হচ্ছে ‘পরাণ’ টিকিট

গত ঈদে (১০ জুলাই) মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’-এর জয়জয়কার চলছে। তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমা যারাই দেখছেন, তারাই প্রশংসা করছেন। যার ফলে ক্রমশ এর জনপ্রিয়তা বাড়ছে। একইসঙ্গে বাড়ছে সিনেমা হলের সংখ্যাও।

৮ম সপ্তাহে এসেও ব্ল্যাকে বিক্রি হচ্ছে ‘পরাণ’ সিনেমার টিকিট। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা শরীফুল রাজ।

শুক্রবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, “জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা ‘পরাণ’ এর অষ্টম সপ্তাহে এসেও মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে সিনেমা দেখতে হলো। সঙ্গে পরাণের পরিচালক রায়হান রাফি।”

ভিডিওতে দেখা যায়, মধুমিতা সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কাটছেন রায়হান রাফি ও শরিফুল রাজ। মুখে মাস্ক থাকায় ব্ল্যাকার তাকে চিনতে পারেননি। দ্রুত টিকিট কেটে সিনেমা হলের মধ্যে ঢুকে গেলেন তারা। যদিও বিষয়টি মজার ছলে করেছেন তারা।

উল্লেখ্য, ‘পরাণ’ নির্মিত হয়েছে বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, রোজি সিদ্দিকী, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। পরিবেশনায় অভি কথাচিত্র।