NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় : প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থ উপার্জন করা খুব সহজ হতে পারে। এর পেছনে রয়েছে সর্বাধিক মুনাফা অর্জন। ফলে অর্থ উপার্জনের এ দৃষ্টিভঙ্গির কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়।  স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।

 

 

বুধবার যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ‘উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন : প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর-বাংলাদেশের পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা অত্যন্ত মৌলিক বিষয়টি উত্থাপন করেছি—ওষুধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না যে অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। আমি বলছি, এটি কেবল তাদের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।

 

কোভিড-১৯ মহামারি চলাকালীন টিকা জটিলতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘টিকা বিতরণ খুবই ভুলভাবে করা হয়েছিল। বিশ্বের ১০টি দেশ টিকা উৎপাদনের প্রায় ৮০ শতাংশ গ্রহণ করেছিল।’

তিনি বিশ্বজুড়ে সামাজিক সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্যসেবা খাতে সামাজিক ব্যবসার পক্ষেও কথা বলেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা ডা. তাসনিম জারা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ অনুষ্ঠানে অংশ নেন।