NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘গ্রেপ্তার আতঙ্কে’ ভিন্ন রুটে জাতিসংঘের উদ্দেশে নেতানিয়াহুর বিমান


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

‘গ্রেপ্তার আতঙ্কে’ ভিন্ন রুটে জাতিসংঘের উদ্দেশে নেতানিয়াহুর বিমান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার উদ্দেশে বিমানে চড়েন। তবে তাকে বহনকারী বিমানটি ইউরোপের কয়েকটি দেশ এড়িয়ে ভিন্ন একটি রুটে যাত্রা করে।

ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি গ্রিস ও ইতালি অতিক্রম করে দক্ষিণে চলে যায় এবং পরে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে উড়ে যায়।

যদিও ফ্রান্স জানিয়েছে, তারা ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল, তবু বিমানটি উত্তর ইউরোপ এড়িয়ে দক্ষিণ রুট বেছে নেয়।

 

ব্রিটেন, ফ্রান্স ও পর্তুগালসহ একাধিক দেশ এই সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে মে মাসে আয়ারল্যান্ড ও স্পেন স্বীকৃতি দেয়। এ সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছেন নেতানিয়াহু।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রুট পরিবর্তনের কারণ হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।

নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গত নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করে আইসিসি।

 

আশঙ্কা করা হচ্ছে, কোনো কারণে জরুরি অবতরণ করতে হলে রোম স্ট্যাটিউটে সই করা দেশগুলোর আদালত সেই পরোয়ানা কার্যকর করতে পারত। তাই এসব দেশ এড়িয়ে যাওয়া হয়েছে।

স্পেন গত সপ্তাহে ঘোষণা করে, তারা আইসিসির তদন্তকে সমর্থন করবে এবং গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ টিম গঠন করেছে।

এ পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের ওপর যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে চায় মাদ্রিদ।

 

নেতানিয়াহুর শুক্রবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন।