NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

শেষ মুহূর্তে বাঁচতে যে চেষ্টা করেছিলেন জুবিন


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

শেষ মুহূর্তে বাঁচতে যে চেষ্টা করেছিলেন জুবিন

সিঙ্গাপুরে গান শোনাতে গিয়েছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন। অবসরে সমুদ্রে মেতেছিলেন স্কুবা ডাইভিংয়ে। কে জানত সাগর থেকে আর ওঠা হবে না তার। তবে শেষ মুহূর্তে মৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গায়ক।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

 

একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, কোনোরকমে সাঁতার কাটছেন জুবিন। তার চোখেমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট।

একটি ভেলার কাছে এসে থামেন তিনি। কিন্তু শেষে তার শরীর ছেড়ে দেয়। শ্বাসকষ্ট হতে শুরু হয় তার। ভাসতে থাকেন তিনি।
গায়কের পেছনে ছিলেন জনাপাঁচেক লোক। অনুরাগীদের অনুমান, তারা জুবিনের সহযোগী দলের সদস্য। 

 

সাগরে নামার সময় লাইফ জ্যাকেট নিয়ে নেমেছিলেন জুবিন। কিন্তু পরে খুলে ফেলেন। জানান অস্বস্তি লাগছে তার।

কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া ডুবতেই ঘটে অঘটন। তবে ভিডিওটি কবের তা জানা যায়নি। ভক্তদের অনুমান মৃত্যুর আগ মুহূর্তের। 

 

গেল ২০ সেপ্টেম্বর ফেস্টিভ্যালে গান শোনানোর কথা ছিল জুবিনের। তার আগে অবসরটা বেশ উপভোগ করছিলেন তিনি। কিন্তু স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।