NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লন্ডনের ব্যবসায়ীকে বিয়ে করলেন আফ্রি সেলিনা


খবর   প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

লন্ডনের ব্যবসায়ীকে বিয়ে করলেন আফ্রি সেলিনা

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার আফ্রি সেলিনার। বিজ্ঞাপন থেকে শুরু করে অভিনয় করেছেন নাটকে, এমনকি তাকে দেখা গেছে সিনেমাতেও। কিন্তু হঠাৎ করেই তিনি চলে গেছেন লাইমলাইটের বাইরে। কয়েক মাস ধরে পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন অভিনেত্রী।

 

এবার জানা গেল, লন্ডনেই বিয়ে করেছেন এই অভিনেত্রী। পাত্রের নাম ইফতেখার আহমেদ। গত ২০ সেপ্টেম্বর লন্ডনে আফ্রি ও ইফতেখারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইফতেখার যুক্তরাজ্যের নাগরিক হলেও তার পারিবারিক বাড়ি বাংলাদেশে।

তিনি পেশায় ফুটবল খেলোয়াড়, ব্রিটিশ অভিনয়শিল্পী ও ব্যবসায়ী। আফ্রি সেলিনার বিয়েতে আত্মীয় ও স্বজন ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

 

বিয়ে নিয়ে আফ্রি সেলিনা বুধবার দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘আমার এবং ইফতেখারের দুই ফ্যামিলির পরিকল্পনা ছিল আমাদের বিয়ের অনুষ্ঠান ঢাকায় হবে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি কারণে অনেকটা হঠাৎ করেই লন্ডনেই বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে। গত ২০ সেপ্টেম্বর আমাদের লন্ডনে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়।

 


 

এই মডেল ও অভিনেত্রী বলেন, ‘যে বিশ্বাস ভালোবাসা নিয়ে আমি ও  ইফতেখার দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।’

ভারতের দিল্লিতে জন্ম হলেও পাঁচ বছর বয়সে বাংলাদেশে চলে আসেন আফ্রি সেলিনা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অন্যপথ’। নাঈম তালুকদারের পরিচালনায় এই ছবিতে আফ্রি অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে।

তবে ছবিটির কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। এরপর অনন্য মামুন নির্দেশিত আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘রোমান্স’ চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এ ছাড়া ইদ্রিস হায়দার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘নীল ফড়িং’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আফ্রি।

 

সর্বশেষ তাকে দেখা গেছে বাংলাদেশ ও লন্ডনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বিফোর আই ডাই’ সিনেমায়। মিনহাজ কিবরিয়া পরিচালিত এ ছবিতে তার বিপরীতে ছিলেন বিট্রিশ অভিনেতা ইফতেখার আহমেদ।