NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বন্যায় মৃত্যু হাজারের বেশি, আরও বৈশ্বিক সহায়তা চায় পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৭ এএম

>
বন্যায় মৃত্যু হাজারের বেশি, আরও বৈশ্বিক সহায়তা চায় পাকিস্তান

টানা দুই মাস ধরে ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান। বন্যা এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, এতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজারের ঘর। এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় আরও আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান।

রোববার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, সারা দেশে ধ্বংসাত্মক বন্যার পর পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান আরও আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করছে।

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের সরকার বৈশ্বিক সহায়তা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। দেশটির সরকারের আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-সহ অন্যান্য দেশ ইতোমধ্যেই দুর্যোগ মোকাবিলায় দেশটিকে সহায়তা দিয়েছে।

কিন্তু ভয়াবহ এই বন্যা মোকাবিলায় পাকিস্তানের আরও অনেক তহবিল প্রয়োজন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন। সালমান সুফি নামের ওই কর্মকর্তা বলেন, গত জুন মাস থেকে এই বন্যায় এক হাজারেরও বেশি মানুষ মারা গেছেন এবং আরও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তিনি আরও বলেন, পাকিস্তান সরকার দুর্যোগপীড়িত জনগণকে সাহায্য করার জন্য নিজের সক্ষমতা অনুযায়ী সবকিছু করছে।

এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বহু নদীর পানি তীর ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। এর ফলে সৃষ্ট শক্তিশালী আকস্মিক বন্যায় নতুন করে আরও হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।

বার্তাসংস্থা এএফপিকে জুনায়েদ খান নামে ২৩ বছর বয়সী এক যুবক বলেছেন, ‘আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যে বাড়িটি তৈরি করেছি তা আমাদের চোখের সামনে ডুবতে শুরু করেছে। আমরা রাস্তার পাশে বসে আমাদের স্বপ্নের বাড়িটি ডুবতে দেখলাম।’