NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ট্রাম্পের গাড়িবহর আসবে তাই ম্যাখোঁর রাস্তা আটকে দিল পুলিশ


খবর   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

ট্রাম্পের গাড়িবহর আসবে তাই ম্যাখোঁর রাস্তা আটকে দিল পুলিশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন। তিনি যখন জাতিসংঘের উদ্দেশে গাড়ি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ মার্কিন পুলিশ তার রাস্তা আটকে দেয়। কারণ হিসেবে জানানো হয়, ওই রাস্তায় ট্রাম্পের গাড়িবহর আসবে, তাই সুরক্ষার স্বার্থে রাস্তা বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।

 

মার্কিন পুলিশ জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর আসছে, এ জন্য দুঃখিত, আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছি।’ ম্যাখোঁ বলেন, ‘গাড়িবহর এখনো দেখা যায়নি, আমাকে যাওয়ার অনুমতি দিন। আমি আপনার সঙ্গে সমঝোতা করছি।’ ম্যাখোঁর কথা শুনে মার্কিন পুলিশ হেসে চলে যান।

পরে ম্যাখোঁ ট্রাম্পকে কল করেন এবং বলেন, ‘কেমন আছেন? অনুমান করুন, আমি এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি কারণ সব কিছু আপনার জন্য বন্ধ করা হয়েছে।’

 

ম্যাখোঁ আরো বলেন, ‘আমি চাই যদি সম্ভব হয়, কাতার ও গাজার পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে পারি।’