NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা পেল পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা পেল পাকিস্তান

অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টানা ৫ টি-টোয়েন্টিতে হারার পর ৬ ইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তাতে এশিয়া কাপের ফাইনালে ওঠার সম্ভাবনা বেঁচে রইল তাদের।

দুবাইয়ে ১৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান।

ওপেনিংয়ে ৪৫ রানের জুটি গড়েন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। তবে মাত্র ১৩ রানের ব্যবধানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমানোর ইঙ্গিত দেন দুই স্পিনার মহীশ তিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুটি করে উইকেট ভাগাভাগি করে নেন তারা।

 

দলীয় ৫৭ রানে ৪ উইকেটে হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন পঞ্চম উইকেটে ২৩ রানের জুটি গড়া মোহাম্মদ হারিস ও হুসাইন তালাত।

ব্যক্তিগত ১৩ রানে হারিস দুষ্মন্ত চামিরার বলে বোল্ড হওয়ার পর আর কোনো উইকেট হারাতে দেননি তালাত ও মোহাম্মদ নওয়াজ। অবিচ্ছেদ্য ৫৮ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করে দেন তারা। এতে ১২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় পাকিস্তান। নওয়াজের ৩৮ রানের বিপরীতে ৩২ রানে অপরাজিত থাকেন তালাত।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লক্ষ্যটা বড় দিতে পারেনি পাকিস্তান। ১৩৩ রানের সংগ্রহটাও তারা পেত না যদি কামিন্দু মেন্ডিস ফিফটি না করতেন। কেননা দলীয় ৬০ রানে ৬ উইকেট হারিয়ে দুবাইয়ে কাঁপছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত কাঁটায় কাঁটায় ৫০ রানের ইনিংস খেলে সেই সংগ্রহটা এনে দেন কামিন্দু। ৪৪ বলের ইনিংসটি সাজান ৩ চার ও ২ ছক্কায়।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ ‍উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি।