NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গাজায় এক দিনে ৯১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

গাজায় এক দিনে ৯১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি বাহিনী এক দিনে গাজায় ৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে একজন বিশিষ্ট চিকিৎসকের পরিবারের সদস্য এবং উত্তর গাজা শহর থেকে পালানোর চেষ্টা করা একটি ট্রাকে থাকা চারজনও ছিলেন।

আলজাজিরার খবরে বলা হয়, শনিবার এই হত্যাকাণ্ড ঘটে যখন ইসরায়েলি বাহিনী গাজা শহর দখলের লক্ষ্যে অব্যাহতভাবে বিমান ও স্থল হামলা চালাচ্ছে। গাজা শহর হচ্ছে উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র, যেখানে জনগণকে জোর করে দক্ষিণের তথাকথিত ‘কনসেনট্রেশন জোনে’ ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।

 

ইসরায়েলি বাহিনী আবাসিক ঘরবাড়ি, স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থী কেন্দ্র, বাস্তুচ্যুত মানুষের তাঁবু এবং সামরিক নির্দেশে গাজা শহর ছেড়ে পালানো মানুষের ট্রাকবোমা হামলার লক্ষ্যবস্তু করে। এই হামলাগুলোতে অন্তত ৭৬ জন নিহত হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী প্রায় ১,৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং আরো ৪০০ জনকে বন্দি করেছে।