NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সুশান্তের মৃত্যুর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন রিয়া


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

সুশান্তের মৃত্যুর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন রিয়া

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ৩৪ বছর বয়সী সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং তদন্তভার পরে সিবিআইয়ের হাতে যায়। আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক জালিয়াতি ও মাদক সংযোগের অভিযোগে তার সাবেক প্রেমিকা রিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। ২০২০ সালের সেপ্টেম্বরে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি, তবে এক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

 

এক মাস কারাবাসের পর জামিন পেলেও দীর্ঘ তদন্তের মুখোমুখি হতে হয় এই বলিউড অভিনেত্রীকে। অবশেষে চার বছর পর প্রমাণিত হয়, সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই এবং চলতি বছরের মার্চে তিনি মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি পান।


 

এবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া। এনডিটিভি যুবা ২০২৫ কনক্লেভের “আনব্রোকেন: রাইটিং দ্য নেক্সট চ্যাপ্টার” সেশনে অংশ নিয়ে তিনি বলেন, “আমাকে শোক করার সুযোগ দেওয়া হয়নি।

এখনো মনে হয় আমার শোক প্রকাশের প্রক্রিয়া শেষ হয়নি। আজও আমি আমার শোককে ব্যক্তিগত রাখতে চাই। আমি তুলনামূলকভাবে এখন সুখী, কিন্তু এই সুখ এসেছে গভীর ট্রমার পর।”

 

তবে সব অভিযোগ থেকে মুক্তি পেলেও সেই সময়কার ক্ষত এখনো বহন করছেন রিয়া চক্রবর্তী।

কনক্লেভের মঞ্চে তিনি জানান, আজও শোক তার ভেতরে রয়ে গেছে, তবে তিনি চেষ্টা করছেন নতুন করে জীবনকে সামনে এগিয়ে নেওয়ার।