NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জীবনের স্বেচ্ছাসেবীরা ভোটার সংগৃহ ও মেয়র পদপ্রার্থী ঝোহরান মামদানি’র প্রচারণায় সক্রিয়


খবর   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

জীবনের  স্বেচ্ছাসেবীরা ভোটার সংগৃহ ও মেয়র পদপ্রার্থী ঝোহরান মামদানি’র প্রচারণায় সক্রিয়

হাকিকুল ইসলাম খোকন,

গত শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, (জীবন) জামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক এর সদস্যরা এ আর রহমান মসজিদের সামনে দাঁড়িয়ে নিউ ইয়র্ক মেয়র পদপ্রার্থী  যোহরান  মামদানি’র প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন। সেদিন জীবনের সভাপতি কারাম চৌধুরী , বোর্ড সদস্য, প্রতিষ্ঠাতা এবং সাধারণ সদস্যদের মধ্যে সরদার আল মামুন,মেহেদী মামুন, হক, ইসলাম, মাকিজ, রাসিক, ফারুকী, তৌফিক, আহসান, শেখ আমিন,আব্দুল্লাহ , আব্বাস সহ আরো অনেকে — স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে প্রচারপত্র বিলি করেন এবং ভোটার নিবন্ধনে সহযোগিতা করেন।

জিবনের এই উদ্যোগ নতুন নয়। গত মাস থেকে তারা নিয়মিতভাবে প্রতি সপ্তাহে এ ধরনের প্রচারণা চালিয়ে আসছেন এবং আসন্ন নির্বাচনের আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাপসনিউজকে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শুধু প্রচারপত্র বিতরণই নয়, ভোটারদের সচেতন ও ক্ষমতায়িত করতে জীবন বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে তারা নিউ ইয়র্ক সিটির প্রবীণ ভোটারদের জন্য বিনামূল্যে পরিবহন সেবা চালু করেছে, যাতে বাসা থেকে ভোটকেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। এর ফলে বয়স্ক ও চলাফেরায় সীমাবদ্ধ নাগরিকদেরও ভোট প্রদানের পূর্ণ সুযোগ নিশ্চিত করা হবে।

এ আর রহমান মসজিদের সামনে শুক্রবারের এই উদ্যোগ প্রমাণ করেছে যে, গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় কমিউনিটি সংগঠনগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জিবনের সভাপতি কারাম চৌধুরী বলেন, “এই ধরনের কার্যক্রম আমাদের ঐক্যবদ্ধ করে, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করে এবং ভবিষ্যৎ গঠনে আমাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করে তোলে।”

আগামী নির্বাচন পর্যন্ত প্রতি সপ্তাহে এই প্রচারণা অব্যাহত রাখার অঙ্গীকারের মাধ্যমে জীবন আবারও প্রমাণ করেছে যে, তারা কেবল কমিউনিটির পাশে নয়, বরং গণতন্ত্রের শক্তিশালী ভিত গড়ে তোলার অংশীদার।