NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কাতারে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্কতা ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ এএম

কাতারে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্কতা ট্রাম্পের

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার কয়েকদিন পর, ওয়াশিংটনের দুই শক্তিশালী মধ্যপ্রাচ্যের মিত্রের মধ্যে বিভাজন আরো তীব্র হয়েছে। এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সতর্কতামূলক মন্তব্য করেছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কাতার একটি অসাধারণ মিত্র। ইসরায়েল এবং অন্য সবাইকে সাবধান থাকতে হবে।

আমরা যখন কাউকে আক্রমণ করি, আমাদের সতর্ক থাকতে হবে।’

 

ট্রাম্প প্রথম গত মঙ্গলবার দোহায় নজিরবিহীন ইসরায়েলি হামলার সমালোচনা করেছিলেন, যেখানে ইসরায়েল ও হামাসের আলোচকরা গাজায় যুদ্ধের অবসান নিয়ে কাজ করছিলেন।

এই হামলার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ আরব ও মুসলিম নেতারা সংহতি প্রদর্শনে দোহায় সমবেত হয়েছেন। সেখানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বিশ্বকে আহ্বান জানিয়েছেন, ‘দ্বৈত মানসিকতা বন্ধ করতে’ ও ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে।

 

ইসরায়েলের হামলায় উপসাগরীয় দেশটির রাজধানীতে পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

কাতারে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে।