NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

স্বচ্ছ পোশাকে বেবিবাম্প দেখালেন আলিয়া


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ১২:০৯ এএম

>
স্বচ্ছ পোশাকে বেবিবাম্প দেখালেন আলিয়া

আলিয়া ভাটের ওজন বেড়েছে কয়েক কেজি। বিষয়টি নিয়ে স্বামী রণবীর কাপুরও ‘মস্করা’ করতে দ্বিধাবোধ করেননি। ২৯ বছরের বয়সী এ অভিনেত্রীর শরীরে এসেছে হাজারও পরিবর্তন। সেসব পরিবর্তন তার পোশাকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল। তাকে দেখা গেছে বেশ ঢিলেঢালা পোশাক পরতে। 

শরীরের ওজন আর বেবিবাম্প গোপন রাখার চেষ্টা করতে দেখা গেছে আলিয়াকে। তবে আর কত? মাতৃত্বের দিন এগোতেই সি-থ্রু অর্থাৎ স্বচ্ছ পোশাকে  নিজের বেবিবাম্প দেখালেন আলিয়া। হাসিমুখে পোজও দিলেন শুক্রবার। মুখ-চোখে তার আত্মবিশ্বাস।

মাতৃত্ব ঘোষণার পর থেকেই কখনো বেলুন টপ আবার কখনো এমন সব পোশাক তিনি বেছে নিয়েছিলেন যাতে বেবিবাম্পের আভাস পাওয়া গেলেও তা দৃষ্টিগোচর ছিল না। এসময় সাধারণত অনেকে মেটারনিটি শুট করে থাকেন। সোনম কাপুরও করিয়েছিলেন কিছুদিন আগেই। কিন্তু আলিয়ার বেলায় সেসবের কেমন যেন বালাই নেই।