NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

একবুক জ্বালা নিয়ে অভিনয় ছাড়লেন পাকিস্তানের আলিজাহ


খবর   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

একবুক জ্বালা নিয়ে অভিনয় ছাড়লেন পাকিস্তানের আলিজাহ

পাকিস্তানি শোবিজের পরিচিত মুখ আলিজাহ শাহ। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে হুট করেই অভিনয় থেকে চিরদিনের জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই তারকা। এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, শোবিজ জগতের অমানবিক অভিজ্ঞতা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে। তিনি আর কখনো এই অঙ্গনে ফিরতে চান না।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলিজাহ লেখেন, ‘এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিস-অর্ডারে আক্রান্ত হয়েছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে, একসময় নিজেকেই ঘৃণা করতে শুরু করি। কোনো প্রচার পেতে আমি এসব বলছি না বা শোবিজ ছাড়ছি না। এই সিদ্ধান্ত নিয়েছি নিজেকে রক্ষা করার জন্য।’

 

তার ভাষ্য, ‘এই ইন্ডাস্ট্রিতে দিনের ১২ ঘণ্টা আমাকে মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগত যা করেছে, তা আমি কোনোদিন ভুলতে পারব না।’

আলিজাহ জানান, শোবিজে কাজ করতে গিয়ে তিনি নানাভাবে হেনস্তা, হয়রানি, পারিশ্রমিক-বঞ্চনা এবং অপমানজনক আচরণের শিকার হয়েছেন। তার কথায়, ‘অনেক রাত আমি দম বন্ধ করে কেঁদেছি। অনেক দিন আছে, যখন অতীতের স্মৃতিগুলো এতটাই অসহ্য হয়ে উঠেছিল যে, বমি করতে করতে পেট খালি হয়ে গেছে। এই কষ্ট আমার শরীরে, হৃদয়ে, মননে গভীরভাবে রয়ে গেছে।’

 

তিনি আরও যোগ করেন, ‘আমি শুধু একা থাকতে চাই। এই ক্ষত সারানোর মতো কিছুই আর অবশিষ্ট নেই আমার কাছে।’

এর আগেও গত জুলাই মাসে আলিজাহ শোবিজের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছিলেন। সেসময় তিনি অভিযোগ করেছিলেন হয়রানি, পারিশ্রমিক আটকে রাখা, শুটিং সেটের বিষাক্ত পরিবেশ এবং ২০২১ সালের র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনার পর মনস্তাত্ত্বিক চাপে থাকার কথা।

আলিজাহর এই ঘোষণা পাকিস্তানি শোবিজের জন্য যেমন একটি বড় ধাক্কা, তেমনি দেশটির শিল্পীদের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন রেখে গেল।