NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম টেরেন্স আরভেল জ্যাকসন (৫০)। রোববার (৩১ আগস্ট) হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধারের তথ্য দেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

 

ওসি জানান, ওই ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়া নিজেদের জিম্মায় নিয়ে গেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন তিনি। গত ২৯ এপ্রিল উঠেছিলেন হোটেল ওয়েস্টিনে।

ওসি হাফিজুর বলেন, রোববার দুপুরে কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ জ্যাকসনকে ডাকাডাকি করেও সাড়া পায়নি। পরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়।

 

ওসি আরও জানান, মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একজন চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা মরদেহটি পরীক্ষা করেন। পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে- এমন ধারণা পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা বিনা ময়নাতদন্তে মরদেহটি নিজেদের জিম্মায় নিয়ে যান।

 

 

 

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনসহ অন্যান্য তদন্তকারী ইউনিটের কর্মকর্তারা গিয়েছিলেন।