NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সত্যিই কি মারা গেছেন অভিনেতা জ্যাকি চ্যান


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

সত্যিই কি মারা গেছেন অভিনেতা জ্যাকি চ্যান

সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। আবারও ছড়িয়ে পড়েছে কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব। একগুচ্ছ ছবি প্রকাশ করে দাবি করা হচ্ছে, হলিউডের অ্যাকশন কিংবদন্তি জ্যাকি চ্যান মারা গেছেন। সেই পোস্ট ভাইরাল হয়েছে।

তবে এসব গুজব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বাংলাদেশ।

 

ফেসবুক ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দেখা যায় তিনটি ছবির কোলাজ। একটিতে হাসপাতালে জ্যাকি চ্যান। একটিতে তার কথিত মরদেহ। আরেকটিতে স্বাভাবিক ছবি। এসব ছবি দিয়েই অভিনেতার মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান বলছে, ছবিগুলো ভুয়া এবং বিভ্রান্তিকর। জ্যাকি চ্যানের ‘মরদেহের ছবি’টি আসলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। হাসপাতালের যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটিও পুরনো ও ভিন্ন প্রসঙ্গে তোলা। কোন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেই জ্যাকি চ্যানের মৃত্যুর সত্যতা নেই।

 

গুজবটি ছড়ানোর পরে রিউমার স্ক্যানার যখন কিওয়ার্ড সার্চের মাধ্যমে তথ্য যাচাই করে, তখন দেখা যায়, ২০ আগস্ট আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জ্যাকি চ্যানের সুইজারল্যান্ডের লুসানে আইওসির সদর দপ্তর পরিদর্শনের খবর প্রকাশিত হয়।

এছাড়াও অলিম্পিকের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৮ ও ১৯ আগস্টে জ্যাকি চ্যানের উপস্থিতির ভিডিও পাওয়া গেছে। সেখানে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা যায়।

অন্যদিকে, যে গুজবটি ছড়ানো হয় সেটি ১১ আগস্টে পোস্ট করা। ফলে খুব সহজেই প্রমাণ হয় জ্যাকি চ্যানকে নিয়ে করা মৃত্যুর দাবি একটি সাজানো গুজব।