NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আরও একটি ফাইনালে হারলো রোনালদোর আল নাসর


খবর   প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

আরও একটি ফাইনালে হারলো রোনালদোর আল নাসর

আরও একবার আল নাসরের হয়ে ফাইনালে হেরে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মৌসুমে সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে হেরে শিরোপা জেতা হয়নি রোনালদোর আল নাসরের।

এবার আবারও ফাইনালে উঠে হারতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবকে। হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির কাছে টাইব্রেকারে ৩-৫ গোলে হেরেছে আল নাসর।

 

নির্ধারিত সময় আল নাসর এবং আল আহলির ম্যাচ ছিল ২-২ গোলে সমতা। ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেও জেতাতে পারলেন না দলকে।

ম্যাচের ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন রোনালদো। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে, ৪৫+৬ মিনিটে আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কেসি।

 

ম্যাচের ৮২তম মিনিটে রোনালদোর আল নাসর আবারও এগিয়ে যায়। এবার এগিয়ে দেন মার্সেলো ব্রোজোভিচ। কিন্তু ৮৯তম মিনিটে গোল করে আল আহলিকে সমতায় ফেরান রজার ইবানেজ।

 

 

 

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণের এই পর্বে স্পট কিক থেকে রোনালদো গোল করতে পারলেও আল নাসরের চার নম্বর শটটি মিস করে ফেলেন আবদুল্লাহ আল খাইবারি। গ্যালেনোর নেওয়া পঞ্চম শট আল নাসরের জালে জড়িয়ে যেতেই শিরোপা উল্লাসে মেতে ওঠেন আল আহলির ফুটবলাররা। অন্যদিকে আরও একবার ব্যর্থতা সঙ্গী করে মাঠ ছাড়তে হলো রোনালদোকে।