NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ পিএম

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে। 

আজ শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।’ 

 

অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শুধু নির্বাচন উপলক্ষ্যে না, দেশে অন্য সময়ও যেন কোনো ধরনের অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া।

আমরা আশা করছি নির্বাচনে আগে প্রায় সব অস্ত্র আমরা উদ্ধার করে ফেলব।’

 

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যার যার মত সে প্রকাশ করতে পারে। জনগণ সিদ্ধান্ত নেবে। মানে জনগণ যেই সময় নির্বাচনমুখি হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখি হয়ে যাবে, সেই সময় দেখবেন এসব কিছুতে কেউ কোনো বাধা দিতে পারবে না।