NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

রাষ্ট্রপতির কাছে পাকিস্তান হাইকমিশনারের পরিচয়পত্র পেশ


খবর   প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

রাষ্ট্রপতির কাছে পাকিস্তান হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

সমালোচনার মুখে সাবেক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফকে সরিয়ে নেওয়ার পর বাংলাদেশে নতুন হাইকমিশনার পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১৯ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন। অনুষ্ঠানে হাইকমিশনার পাকিস্তানের নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।

 

ইমরান হায়দার বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে। পারস্পরিক স্বার্থে এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পাকিস্তান আগ্রহী।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দায়িত্ব নেওয়ার জন্য ইমরান হায়দারকে অভিনন্দন জানিয়ে কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশে তার মেয়াদে সফলতা কামনা করেন।

 

 

 

ইমরান হায়দার এর আগে মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকায় তিনি সাবেক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন। মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে দায়িত্ব নিয়েছিলেন। প্রায় দেড় বছর পর গত মে মাসে তাকে হঠাৎ ইসলামাবাদে ফিরিয়ে নেওয়া হয়। তখন তিনি দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ত্যাগ করায় কূটনৈতিক অঙ্গনে নানান আলোচনা-সমালোচনা দেখা দেয়।