NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সালমান খান এবার তেলেগু সিনেমায়


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০২:২০ এএম

>
সালমান খান এবার তেলেগু সিনেমায়

ভারতে এখন দক্ষিণী সিনেমার রমরমা অবস্থা। গল্পের নাটকীয় মোড় থেকে শুরু করে অ্যাকশন, স্টাইল, ঝাঁ চকচকে সেট সবকিছুই দর্শকের মন টানছে। যদি কিছু দর্শকের অপছন্দ হয়ে থাকে তবে তা শুধু এসব সিনেমার হিন্দি ডাবিং।   

এ সিনেমাগুলো গোটা ভারতের বক্স অফিসে বড় একটা নাড়া দিয়েছে। তার ফলে বলিউডের বড় তারকাদের মধ্যেও দক্ষিণের ছবিতে অভিনয়ের প্রবণতা ক্রমশ বাড়ছে। 

অজয় দেবগন, আলিয়া ভাট, সঞ্জয় দত্তদের মতো বলিউড স্টারদের পর এবার সালমান খানের নাম সেই তালিকায় যুক্ত হলো। তেলেগু ছবি ‘গডফাদার’ এ দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে দেখা যাবে সালমান খানকে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে এ সিনেমার টিজার। ১ মিনিট ৩৩ সেকেন্ডের এই টিজারে শেষ ১৫ সেকেন্ডে দেখা যাবে সালমান খানকে। 

টিজারে চিরঞ্জীবীকে দেখা যাচ্ছে গডফাদারের ভূমিকায়। গডফাদারের ছোট ভাইয়ের ভূমিকায় সালমানকে দেখা যাবে। চিরঞ্জীবীকে টিজারে অভূতপূর্ব অ্যাকশন করতে দেখা গেছে। সেখানেই বাইক স্টান্ট করতে দেখা গেছে বলিউড হিরো সালমানকে। 

এ সিনেমায় চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করবেন নয়ন তারা। মোহন রাজ পরিচালিত গডফাদার একটি রাজনৈতিক অ্যাকশন সিনেমা। ২০১৯ সালের মালায়ালাম ছবি ‘লুসিফার’ এর অফিসিয়াল রিমেক এই ‘গডফাদার’। আগামী ৫ অক্টোবর  মুক্তি পেতে যাচ্ছে ‘গডফাদার’।