NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নেপালকে পেয়ে অস্ট্রেলিয়ায় প্রথম জয় পেলো বাংলাদেশ ‘এ’ দল


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

নেপালকে পেয়ে অস্ট্রেলিয়ায় প্রথম জয় পেলো বাংলাদেশ ‘এ’ দল

প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানো প্রয়োজন ছিল বাংলাদেশ ‘এ’ দলের। সে কাজটাই নেপালকে পেয়ে সেরে নিলো নুরুল হাসান সোহানের দল।

টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩২ রানে হারিয়েছে নেপালকে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে নেপাল সংগ্রহ করে ৭ উইকেটে ১৫৪ রান।

 

ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষকে ১৮৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ। ইনিংস ওপেন করতে নেমে বাংলাদেশকে আক্রমণাত্মক শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও জিশান আলম।

দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৬.৪ ওভারে ৬২ রান যোগ করে বাংলাদেশ ‘এ’ দল। ব্যক্তিগত ২৫ রানে নাঈম আউট হলেও জিশানের ব্যাটে তাণ্ডব অব্যাহত ছিল।

 

যখন তার তান্ডব থেমেছে ততক্ষণে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেওয়া জিশান করেন ৪৬ বলে ৭৩ রান। ১৫৮.৬৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায়।

শেষ দিকে তার থেকেও ঝোড়ো ব্যাটিং করে বাংলাদেশকে ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ এনে দেন আফিফ হোসেন। ২০৮.৬৯ স্ট্রাইকরেটে ২৩ বলে অপরাজিত ৪৮ রান করেন বাঁহাতি ব্যাটার। ইনিংসে কোনো ছক্কা না হাঁকালেও চার মারেন ৯টি। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রিজান ধাকল।

জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে নেপাল। ৪৭ বলে সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত থাকেন কুশল মাল্লা। ২৮ রান করেন ওপেনার মোহাম্মদ আসিফ শেখ। ১৫ রান করেন লোকেশ বাম এবং নন্দন যাদব করেন অপরাজিত ১৪ রান।

 

 

 

বাংলাদেশের রাকিবুল হাসান ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। হাসান মাহমুদ নেন ২ উইকেট। বাকি দুটি নেন রিপন মন্ডল ও তোফায়েল আহমেদ।