NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ পিএম

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ায় তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

 

উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মোবাইল ফোনে ড. ইউনূস ও বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন।

 

তিনি জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং জানান, তারা প্রতিনিধি পর্যায়ের বৈঠকে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছেন, তিনি এখন সেগুলো মালয়েশিয়ান মন্ত্রিসভায় আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু প্রধানমন্ত্রী আনোয়ারকে ঐতিহাসিক সফরের জন্য আতিথেয়তা দেওয়ায় কৃতজ্ঞতা জানান।

 

তিনদিনের এ সফর শুরু হয়েছিল ১১ আগস্ট। সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং তিনটি নোট বিনিময় করে।

 

 

 

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন তিন উপদেষ্টা তৌহিদ হোসেন, ড. আসিফ নজরুল ও ফাওজুল কবির খান। এছাড়াও ছিলেন- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।