NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

করোনার চেয়ে দেশে যক্ষ্মায় মৃত্যু বেশি : স্বাস্থ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৭ এএম

>
করোনার চেয়ে দেশে যক্ষ্মায় মৃত্যু বেশি : স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক যতো মানুষ মৃত্যুবরণ করেন, তার চেয়ে অনেক বেশি মানুষ যক্ষ্মায় (টিবি) আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

তিনি বলেন, টিবিতে দেশে দৈনিক প্রায় ১০০ জনের বেশি মানুষ মারা যায়। আর করোনায় বর্তমানে বড়জোর দৈনিক ১/২ জন মারা যায়। সে হিসেবে টিবিতে মৃতের হার অনেক বেশি, কিন্তু সেটি আমরা খেয়ালই করি না। 

বুধবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত কমিউনিটি, রাইটস অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান ফর টিবি (২০২১-২৩) শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

জাহিদ মালেক বলেন, বিশ্বে ১৩তম মৃত্যুর কারণ টিবি। পৃথিবীতে প্রায় এক কোটি লোক টিবিতে আক্রান্ত, প্রতিবছর প্রায় ১৫ লাখ লোক মারা যায়। আর দেশে প্রতিবছর ৪০ হাজারের মতো মানুষ মারা যায়, তিন লাখ আক্রান্ত হয়।