NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ার রাস্তায় লাখো মানুষের ঢল


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ার রাস্তায় লাখো মানুষের ঢল

সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনের সমর্থনে এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ। ‘মার্চ ফর হিউম্যানিটি’ শীর্ষক এই সমাবেশটি শনিবার রাতেই নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের অনুমোদন পায়। আয়োজকরা একে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে উল্লেখ করেন।

এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, ফেডারেল এমপি এড হুসিক এবং নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার বব কারসহ অনেক বিশিষ্টজনও মিছিলে অংশ নেন।

 

বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হাতে ছিল যুদ্ধ বন্ধের আহ্বান জানানো নানা প্ল্যাকার্ড। এসময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিডনি হারবার ব্রিজ, এর মধ্যে ছিল ‘শেইম শেইম ইসরায়েল, শেইম শেইম ইউএসএ’, ‘যুদ্ধবিরতি চাই – এখনই চাই’, ইত্যাদি।

 

পরিবারসহ যোগ দিয়েছেন হাজারও মানুষ

অনেকেই পরিবার ও ছোট সন্তানদের নিয়ে মিছিলে যোগ দেন। তিন বছরের ছেলেকে নিয়ে অংশ নেওয়া অ্যালে বেভিল বলেন, এটি হয়তো আমাদের দেশ থেকে অনেক দূরে, কিন্তু এর প্রভাব আমাদের জীবনেও পড়ে।

শিশু কোলে মিছিলে আসা জারা উইলিয়ামস বলেন, আমাদের সরকার ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর নিষেধাজ্ঞা দেয়নি। গোটা একটি জনগোষ্ঠীর ওপর জোরপূর্বক অনাহার চাপিয়ে দেওয়া হচ্ছে—এটা মেনে নেওয়া যায় না।

মিছিলে প্রত্যাশার চেয়েও বেশি মানুষ

প্রথমে অনুমতি না দিলেও শেষ পর্যন্ত আদালতের আদেশে হারবার ব্রিজ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং বিক্ষোভকারীদের নিরাপত্তা প্রদান করা হয়।

 

তবে দুই ঘণ্টা পর নিউ সাউথ ওয়েলস পুলিশ সবাইকে এসএমএস করে মিছিল বন্ধ করার আহ্বান জানায়। বার্তায় বলা হয়, জননিরাপত্তা রক্ষার জন্য শহরের দিকে ফিরে যান এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করুন।

 

 

 

এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার পিটার ম্যাককেনা বলেন, আমরা ভয় পেয়েছিলাম যে এত বড় ভিড়ে ক্রাউড ক্রাশ বা পদদলিত হওয়ার ঘটনা ঘটতে পারে। আয়োজকরা যেখানে ৫০ হাজারের উপস্থিতি আশা করছিলেন, বাস্তবে উপস্থিত হন প্রায় ৯০ হাজার।