NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জুলাইয়ের গরম ভেঙেছে জাপানের ১২৭ বছরের রেকর্ড, আরও বাড়ার শঙ্কা


খবর   প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

জুলাইয়ের গরম ভেঙেছে জাপানের ১২৭ বছরের রেকর্ড, আরও বাড়ার শঙ্কা

জাপানে চলতি বছরের জুলাই মাস ছিল ১৮৯৮ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে গরম মাস- এমনটাই জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। তারা সতর্ক করেছে, সামনে আরও ভয়াবহ গরম অপেক্ষা করছে।

বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ যেমন আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে, জাপানও তার ব্যতিক্রম নয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জুলাই মাসে দেশজুড়ে গড় তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়কালের তুলনায় ২ দশমিক ৮৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা একটি নতুন রেকর্ড। এটি টানা তৃতীয় বছর, যখন জুলাই মাসের গড় তাপমাত্রা রেকর্ড ভেঙেছে।

 

গত ৩০ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় হিয়োগো প্রদেশে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই জাপানের ইতিহাসে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী আগস্ট মাসেও দেশজুড়ে তীব্র গরম অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে, জুলাই মাসে জাপানের বিস্তৃত অঞ্চলে বৃষ্টিপাতও ছিল অত্যন্ত কম, বিশেষ করে সাগরসংলগ্ন উত্তরাঞ্চলে রেকর্ড পরিমাণ কম বৃষ্টি হয়েছে।

 

জাপানের পশ্চিমাঞ্চলে এ বছর বর্ষাকালও স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিন সপ্তাহ আগে শেষ হয়েছে- এটিও একটি নতুন রেকর্ড।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাপানের ঐতিহ্যবাহী চেরি ফুল এখন আগেভাগেই ফোটে, আবার অনেক সময় শীতকালে যথেষ্ট ঠান্ডা না পড়ায় গাছগুলো ফুল ফোটায়ই না। এছাড়া, বিখ্যাত ফুজি পর্বতের তুষারঢাকাও বিগত বছর সবচেয়ে দীর্ঘ সময় অনুপস্থিত ছিল। আগে যেখানে অক্টোবরের শুরুতে তুষার দেখা যেত, সেখানে এবার তা দেখা যায়নি নভেম্বরের আগ পর্যন্ত।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিবর্তন শুধু তাপমাত্রা বা বৃষ্টিপাতেই সীমাবদ্ধ নয় বরং জাপানের ঋতুচক্র ও প্রাকৃতিক সৌন্দর্যেও গভীর প্রভাব ফেলছে।