NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

লিজেন্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪৭ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের


খবর   প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

লিজেন্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪৭ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

এবি ডি ভিলিয়ার্স যে কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তা নিয়ে ভক্তরা আফসোস করতেই পারেন। একের পর এক ঝোড়ো সেঞ্চুরি করে যাচ্ছেন তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে। ফাইনালেও এসেও তার ব্যাটের তাণ্ডব থামেনি। এবার তিনি ৪৭ বলে সেঞ্চুরি করলেন পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে।

ইংল্যান্ডের বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (World Championship of Legends) ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান চ্যাম্পিয়ন্সরা সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান। জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন ডি ভিলিয়ার্স (AB de Villiers)।

 

দলীয় ১২তম ওভারের শেষ বলে সাঈদ আজমলকে বাউন্ডারি মেরে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি। তাতে খেলেন মাত্র ৪৭টি বল। শেষ ৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি করেন ৪১ বছর বয়সী এ তারকা।

এর আগে হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ১৫ চার ও ৮ ছক্কায় ৪৬ বলে ১২৩ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৩৯ বলে।

 

এর আগের ম্যাচেও ছিলেন বিধ্বংসী। ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে ৪১ বলে সেঞ্চুরি করেন ৭ ছক্কা ও ১৫ বাউন্ডারিতে। পরে ৫১ বলে ১১৬ রানের অপরাজিত থাকেন তিনি।

 

 

 

আর আজ ফাইনালে অপরাজিত থাকলেন ৬০ বলে ১২০ রানে। ১২টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মেরেছেন ৭টি।