NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

১৫ উইকেটের দিনে লড়াইয়ে ফিরলো ভারত


খবর   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

১৫ উইকেটের দিনে লড়াইয়ে ফিরলো ভারত

ভারতের ২২৪ রানের জবাবে ১ উইকেটেই ইংল্যান্ডের ১২৯ রান। এরপর আর ১১৮ রান তুলতে অলআউট ইংলিশরা। মোহাম্মদ সিরাজ আর প্রাসিদ কৃষ্ণার তোপে ওভাল টেস্টে দারুণভাবে লড়াইয়ে ফিরলো ভারত।

রোমাঞ্চ ছড়ানো টেস্টের দ্বিতীয় দিনেই পড়েছে ১৫ উইকেট। ২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত। জসশ্বী জয়সওয়াল ৫১ আর নাইটওয়াচম্যান আকাশ দিপ ৪ রানে অপরাজিত আছেন। তাদের লিড এখন ৫২ রানের।

 

দ্বিতীয় দিনের চার বল বাকি থাকতে ভারত হারিয়েছে সাই সুদর্শনকে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া গুস এটকিনসন এলবিডব্লিউ করেছেন তাকে। লোকেশ রাহুল আউট হয়েছেন ৭ রানে।

৪৪ বলে মারকুটে ফিফটি হাঁকিয়েছেন জয়সওয়াল। যদিও তিনি দুইবার জীবন পেয়েছেন। ব্যক্তিগত ২০ রানের মাথায় ব্রুক আর ৪০ রানের মাথায় বদলি ফিল্ডার লিয়াম ডসন ফেলে দেন ক্যাচ।

 

এর আগে ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। লিড পায় ২৩ রানের। জ্যাক ক্রলি আর বেন ডাকেটের ৭৭ বলে ৯২ রানের ওপেনিং জুটি ভালো ভিত গড়ে দিয়েছিল ইংলিশদের। স্বাগতিক দল লাঞ্চে যায় ১ উইকেটে ১০৯ রান নিয়ে। তখন মাত্র ১১৫ রানে পিছিয়ে ছিল।

 

 

 

কিন্তু লাঞ্চের পর মোহাম্মদ সিরাজ আর প্রাসিদ কৃষ্ণার তোপের মুখে পড়ে ইংল্যান্ড। সিরাজ-কৃষ্ণা দুজনই নেন ৪টি করে উইকেট। ক্রিস ওকস ব্যাটিং করতে পারেননি। দলকে লিড এনে দেওয়ার মূল কারিগর হ্যারি ব্রুক। ৬৪ বলে ৫ চার আর ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন তিনি।