NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০২:২৭ পিএম

>
এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ

এশিয়া কাপের আর বেশি দিন বাকি নেই। আর দুই দিন আছে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর শুরু হওয়ার আগে। তার ঠিক আগে শোনা যাচ্ছে, নারীদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কার্যনির্বাহি কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন এই খবর।

আগামী ১ অক্টোবর শুরু হওয়ার কথা নারীদের এশিয়া কাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কর্তা জানান, নারী এশিয়া কাপের ভেন্যু হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।  ক্রিকবাজকে তিনি জানান, ‘আমরা সিলেটে এশিয়া কাপটা আয়োজন করব। আমরা সেখানে আগেও আইসিসির ইভেন্টগুলো আয়োজন করতে পেরেছি, আশা করছি এই টুর্নামেন্টটাও আয়োজন করতে পারব।’

২০২২ এশিয়া কাপ দিয়ে ৮ বছরের খরা ঘুচবে সিলেট স্টেডিয়ামে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে যে আর কোনো নারীদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেনি ভেন্যুটি। এই টুর্নামেন্ট দিয়ে দীর্ঘ বিরতির পর নারী ক্রিকেট আয়োজন করবে বাংলাদেশ। ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানকে আতিথ্য দেওয়ার পর থেকে যে আর কোনো নারী ক্রিকেট দলকে আতিথ্য দেয়নি বাংলাদেশ!

এই টুর্নামেন্টে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদেশ। নিজামউদ্দিন যোগ করেন, ‘সাতটা দল খেলবে এই টুর্নামেন্টে। উইকেটকে বিশ্রাম দেওয়ার বিষয়ও আছে। ফলে দুই মাঠেই খেলা হবে এই টুর্নামেন্টে।’

এশিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে বাংলাদেশ শিরোপা ধরে রাখার লড়াইয়েই নামবে। ২০১৮ সালে সবশেষ আসরে ফাইনালে স্নায়ুক্ষয়ী এক ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।