NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফিউচার ইনভেস্টমেন্ট গ্লোবাল কনফারেন্সে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আমন্ত্রণ


খবর   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ফিউচার ইনভেস্টমেন্ট গ্লোবাল কনফারেন্সে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আমন্ত্রণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআআই৯) নবম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকায় নিয়োজিত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক আয়োজনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হলো।

এই কনফারেন্সে আমন্ত্রণ জানানোর জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আশা প্রকাশ করেন।

 

বিগত বছরগুলোতে এই কনফারেন্সে একাধিক রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করেছেন। এতে গত বছর শীর্ষস্থানীয় একাধিক বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ প্রায় সাড়ে আট হাজার প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান। সফরটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে নির্ধারিত হবে।