NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফিলিস্তিন সংকট নিয়ে কথা বলতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন তৌহিদ


খবর   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ফিলিস্তিন সংকট নিয়ে কথা বলতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন তৌহিদ

জাতিসংঘ সদরদপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক টেকসই রাজনৈতিক সমাধান বাস্তবায়ন নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৭ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

শনিবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত একটি প্রস্তাবের আলোকে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটি ২৮ ও ২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।

 

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের অবিচল অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

এবিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সম্মেলনে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা ও সাধারণ পরিষদের প্রস্তাবনার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন পররাষ্ট্র উপদেষ্টা। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বাস্তবসম্মত ও সময়বদ্ধ রোডম্যাপের পক্ষে জোরালো মত তুলে ধরবেন তিনি।’

 

এ সম্মেলনকে গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিসরে সমন্বিত পদক্ষেপ নেওয়ার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। এতে মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা, গাজায় প্রশাসনিক কাঠামো পুনর্গঠন, এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার নতুন মাত্রা যোগ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বাংলাদেশ বহু বছর ধরে আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের ন্যায্য দাবি ও স্বাধীনতার পক্ষে সরব কণ্ঠস্বর হয়ে আছে। ১৯৮৮ সালে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করার পরই বাংলাদেশ প্রথম দিকের স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর একটি হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।

আগামী ১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।