NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo
বাংলাদেশ সোসাইটির আয়োজনে

ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান ট্র্যাজেডির নিহতদের স্মরণে দোয়া ৩০ জুলাই


মশিউর রহমান মজুমদার   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান ট্র্যাজেডির নিহতদের স্মরণে দোয়া  ৩০ জুলাই

নিউ ইয়র্ক,২৪ জুলাই ২০২৫: সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকসহ সব শহিদের স্মরণে নিউ ইয়র্কে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি।। এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই , বুধবার বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে  

দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশু ও কিশোর শিক্ষার্থীদের উপস্থিতি এই শোককে আরও বেদনাদায়ক করে তুলেছে। সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে আসার পাশাপাশি নিউ ইয়র্কসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোকের গভীরতা অনুভূত হয়েছে।

বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি এক যৌথ বিবৃতিতে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই দুঃসময়ে আমরা সবাই একতাবদ্ধ হয়ে প্রিয়জনদের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাদের জান্নাতবাসী করেন এবং পরিবারগুলোর এই শোক সইবার শক্তি দেন।” অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

এই ট্র্যাজেডি শুধু বাংলাদেশ নয়, নিউ ইয়র্কসহ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মাঝেও গভীর শোকের ছায়া ফেলেছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের প্রাণহানি এই দুর্ঘটনাকে আরও বেদনাদায়ক করে তুলেছে। বাংলাদেশ সোসাইটির এই দোয়া মাহফিল শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং এটি একটি সমবেদনার বার্তা এবং প্রবাসী কমিউনিটির ঐক্য ও সহানুভূতির প্রতীক।