NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিরোধীদের ইমরানের কাছ থেকে শিখতে বললেন সাবেক স্ত্রী


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩২ এএম

>
বিরোধীদের ইমরানের কাছ থেকে শিখতে বললেন সাবেক স্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খানের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিতে দেশটির ক্ষমতাসীন জোট সরকারভুক্ত রাজীনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ইমরানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খান।

রোববার সন্ত্রাসবিরোধী আইনে ইমরান খানের বিরুদ্ধে মামলা হওয়ার পরপরই ইসলামাবাদের বানিগালায় তার বাসভনের সামনে অবস্থান নেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বিভিন্ন স্তরের কয়েক শ নেতাকর্মী।

এই বিষয়টিকে সামনে এনে সোমবার এক টুইটবার্তায় রেহাম বলেন, ‘ক্ষমতায় থাকার সূত্রে বিভিন্ন সুবিধা নেওয়ার নাম রাজনীতি নয়। বরং দলের নেতাকে রক্ষা করতে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়, তা পিএমএল-এনের নেতাকর্মীদের শেখা উচিত পিটিআইয়ের কাছ থেকে। শেষ পর্যন্ত রাজনীতি মানে লড়াই।’

অবশ্য সাবেক স্বামী ইমরান খানের সমালোচনা করতেও ছাড়েননি তিনি। ইমরান খানকে ইন্তেশার (শোরগোল) খান সম্বোধন করে পৃথক এক টুইটবার্তায় রেহাম বলেন, ‘কীভাবে নিজের মার্কেটিং করা যায়, কৌশলে প্রচার পাওয়া যায়— তা ও ইন্তেশার খানের কাছ থেকে শিখতে পারে পিএমএল-এন।’

শনিবার ইসলামাবাদের জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান অভিযোগ করেন—তার দল পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহবাজ গিলকে বেআইনীভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে নির্যাতন করা হচ্ছে। গিলকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে দেশটির শীর্ষ এক পুলিশ কর্মকর্তা, একজন নারী ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন তিনি।

তার পরের দিন রোববার রাতে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পাকিস্তানের সরকার। অবশ্য মামলায় গ্রেপ্তার এড়াতে সোমবার সকালেই আদালত থেকে আগাম জামিন নিয়েছেন পিটিআই চেয়ারম্যান।

সাবেক ক্রিকেটার থেকে পাকিস্তানের রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেহাম খান। রেহামেরও ছিল এটি দ্বিতীয় বিয়ে।

২০১৫ সালের জানুয়ারিতে বিয়ে হয় তাদের। তার মাত্র ১০ মাসের মাথায় ওই বছরের অক্টোবরে ভেঙে যায় তাদের সংসার।