NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে: ফরিদা আখতার


খবর   প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শ্রমিকরাই দেশের মূল চালিকাশক্তি। আপনাদের অবদানেই দেশ এগিয়ে যাচ্ছে, আপনারাই বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম। দেশের অর্থনীতিকে আপনারাই সচল রেখেছেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার (১৯ জুলাই) বিকেলে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। শ্রম আইনে শ্রমিকদের যেসব অধিকার নিশ্চিত করা হয়েছে, সরকার তা বাস্তবায়নের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শহীদ পরিবার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার পরিবর্তনের ফলে শহীদ পরিবার কিছুটা আশার আলো দেখলেও তাদের হৃদয়ের কান্না এখনো থামেনি। এ পরিবারগুলোর পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা আমাদের সবার দায়িত্ব।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ অনেকে।

 

 

 

সমাবেশের সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। এছাড়া সমাবেশে অংশ নেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতা, মালিকপক্ষের প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।