NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

লস অ্যাঞ্জেলেসে ভিড়ের মধ্যে গাড়ি, আহত অন্তত ২৮


খবর   প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

লস অ্যাঞ্জেলেসে ভিড়ের মধ্যে গাড়ি, আহত অন্তত ২৮

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা বুলেভার্ডে একদল মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক ও ছয়জন গুরুতর আহত হয়েছে বলে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে।

নর্থ ভারমন্ট এভিনিউতে একটি নৈশক্লাবের কাছে স্থানীয় সময় শনিবার মধ্যরাত ২টার দিকে ঘটনাটি ঘটে, যা সান্তা মনিকা বুলেভার্ডের চৌরাস্তার কাছাকাছি। অঞ্চলটি রাত্রীকালীন জীবনযাপনের জন্য সুপরিচিত।

 

এলএএফডির ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগার্পেন জানান, আহতদের একজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দও শুনেছে। তিনি বলেন, ‘ঘটনাটি পুলিশের তদন্তাধীন।’

তিনি আরো জানান, গুলিবিদ্ধ ব্যক্তি গাড়িচালকও হতে পারেন, তবে ‘এখনো তা নিশ্চিত হওয়া যায়নি’।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, একটি ধূসর রঙের গাড়ি ফুটপাতে উঠে রয়েছে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত আছেন।

 

গাড়িটি কী কারণে মানুষের দিকে ধেয়ে যায়, তা এখনো স্পষ্ট নয়।

ক্যাপ্টেন ভ্যানগার্পেন জানিয়েছেন, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। ভিড়ের মধ্যে বেশির ভাগই ছিলেন নারী, যারা নৈশক্লাবের বাইরে অপেক্ষা করছিলেন।

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে পরিস্থিতি ছিল খুবই বিশৃঙ্খল।

নৈশক্লাবের অনেক দর্শনার্থীই বেরিয়ে এসে আহতদের সহায়তা করেছেন।’