NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গোপালগঞ্জে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

গোপালগঞ্জে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি থাকায় বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। তবে সারাদেশের বাকি কেন্দ্রগুলোতে রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিতকৃত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিমের বৃহস্পতিবারের পরীক্ষাও গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে। মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেরও গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে।