NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয় : অন্তর্বর্তী সরকার


খবর   প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয় : অন্তর্বর্তী সরকার

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে চলতি বছর দেশে অপরাধ বাড়ছে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। তবে সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের সরকারি অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, এই আশঙ্কা পুরোপুরি তথ্যনির্ভর নয়। বরং গত ১০ মাসে বড় ধরনের অপরাধের ধারা মোটামুটি স্থিতিশীল ছিল।

প্রধান ‍উপদেষ্টার ফেসবুক পেজে আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে দেওয়া এক পোস্টেও জানানো হয়েছে, দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে।

 

.

সরকারি পরিসংখ্যান বলছে, যেসব অপরাধ সবচেয়ে গুরুতর ও সহিংস, যেমন— হত্যা, ধর্ষণ, ডাকাতি বা সশস্ত্র ছিনতাই-এসবের অনেকগুলোতেই কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি, বরং কিছু ক্ষেত্রে তা হ্রাস পেয়েছে। কিছু নির্দিষ্ট অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা যাচ্ছে না।

.

পোস্টটিতে বলা হয়, নাগরিকদের সতর্ক থাকা অবশ্যই জরুরি; তবে ভয় বা আতঙ্কে না ভুগে বাস্তবচিত্র অনুধাবন করাও গুরুত্বপূর্ণ। পুলিশের তথ্য বিশ্লেষণ বলছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং বেশিরভাগ অপরাধের হার স্থিতিশীল রয়েছে।

 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছর ও সাম্প্রতিক ১০ মাসের অপরাধ প্রবণতা সংক্রান্ত দুটি পৃথক টেবিল প্রকাশ করা হয়েছে। সব তথ্যই এসেছে পুলিশের নিজস্ব রেকর্ড থেকে।