NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৪, ০৩:০৪ এএম

>
সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

মন্ত্রিসভায় সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার নীতিগত অনুমোদনে সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোমেন।

 

মন্ত্রিপরিষদের বৈঠকে গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২২ এর খসড়া উপস্থাপন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেট অত্যন্ত সুন্দর একটি শহর। সিলেটে এর আগে অনেক পুকুর ও জলাশয় ছিল। কিন্তু সম্প্রতি জলাশয়, পুকুর ভরাট করে পরিকল্পনাহীনভাবে যত্রতত্র ঘর-বাড়ি ও বিল্ডিং তৈরির ফলে যানজট, জলাবদ্ধতা সৃষ্টিসহ সিলেটের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২২ পাস হলে সিলেটকে পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অবহিত করেন।